নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

2. যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।

3. যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।

4. যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপটির জন্য যোগ্য তারা, নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

5. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।6. যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায় – সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদন এর জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরন করো।

1. সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফরম ডাউনলোড করে নাও সাদা কাগজের নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে।

2. এরপর ওই আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form) ও তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form) যোগ করে দাও।
পশ্চিমবঙ্গ মুখ্য মন্ত্রীর ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ আবেদন পত্র ডাউনলোড। নবান্ন স্কলারশিপ এর আবেদন পদ্ধতি। উত্তরকন্যা স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড। নবান্ন স্কলারশিপ এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ এর প্রার্থী বাছাই পদ্ধতি। নবান্ন স্কলারশিপের আবেদনের শেষ তারিখ।

WB Chief Minister Nabanna Scholarship নবান্ন স্কলারশিপ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ প্রদান করে থাকে। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

যোগ্য ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয়, যা নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ।
 
আমাদের এই ওয়েব সাইট থেকে তুমি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে পারো। নীচে এই স্কলারশিপটির আবেদন পদ্ধতি ও বাছাই প্রক্রিয়া আলোচনা করা হলো
নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই সে নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

2. যে সমস্ত ছাত্রছাত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।

3. যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।

4. যে সমস্ত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপটির জন্য যোগ্য তারা, নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না।

5. আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।

6. যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায় – সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদন এর জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরন করো।

1. সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফরম ডাউনলোড করে নাও সাদা কাগজের নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে।

2. এরপর ওই আবেদনপত্রটির সাথে তোমাদের এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form) ও তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form) যোগ করে দাও।

3. এছাড়াও আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র গুলি যোগ করে দাও –

শেষ পরীক্ষার মার্কশীট
বর্তমান কোর্সে ভর্তির রশিদ
কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট
এন্ট্রান্স পরীক্ষার রেঙ্ক কার্ড।
4. আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলি এর সাথে দেয়ার পরে, ফর্মটিকে নিম্নলিখিত যেকোনো একটি অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।

দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102

উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য
UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015

কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন। ছাত্র-ছাত্রীরা এই পোষ্টের মাধ্যমেও পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।

5. নবান্ন অথবা উত্তরকণ্যা-তে আবেদনপত্রটি জমা দেয়ার পর আবেদনকারীকে প্রমান স্বরুপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেয়া হবে যে তারা পরবর্তী ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া জানার জন্য ব্যবহার করতে পারে।

6. পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই। ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পত্র ডাউনলোড
নবান্ন স্কলারশিপের প্রার্থী বাছাই পদ্ধতি

মেধা এবং পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই নবান্ন স্কলারশিপ এর জন্য প্রার্থী বাছাই করা হয়। ছাত্র-ছাত্রী আবেদনপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষ সে আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের বাড়িতে একটি করে চিঠি পাঠিয়ে তাদেরকে জানানো হয়।

ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত চিঠিতে একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করা থাকে সেই তারিখের মধ্যে নবান্নে গিয়ে ছাত্রছাত্রীরা তাদের স্কলারশিপের চেক সংগ্রহ করতে পারে।

নবান্ন স্কলারশিপে প্রাপ্ত টাকার অংক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম। নিজের আবেদন পত্রের স্ট্যাটাস জানার জন্য ছাত্রছাত্রীরা রিসিপ্ট কপি নিয়ে নবান্ন অথবা উত্তরকন্যা তে যোগাযোগ করতে পারে।